স্বতন্ত্র পে-স্কেল দাবি পুলিশের।
সশস্ত্র বাহিনী ও জুডিশিয়াল সার্ভিসের মতো স্বতন্ত্র পে স্কেল চালুর দাবিতে সরকারকে উদ্যোগ নিতে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে পুলিশ বাহিনী ।রোববার পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ প্যারেডে উপস্থিত প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই দাবি সঙ্গে বিভিন্ন সমস্যা, সংকট ও সম্ভাবনার কথাও তুলে ধরেন পুলিশের কর্মকর্তা - কর্মচারীগণ।
মহানগর (সিটি) পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মীর আশরাফ আলী বলেন, স্বতন্ত্র পে স্কেল পুলিশের দীর্ঘদিনের দাবি। বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর মতো পুলিশের জন্যও আলাদা বেতনকাঠামো থাকা উচিত।
অনান্য দাবিগুলোর মধ্যে ছিলো, (১ )নন-ক্যাডার পুলিশ কর্মকর্তাদের চাকরি থেকে অবসরের সময় সম্মানসূচক বা অনারারি পদোন্নতি। (২) মামলার তদন্তের ব্যয় বাড়ানো এবং মোটরসাইকেল কিনতে পুলিশকে সুদমুক্ত ঋণ। (৩) নির্ধারিত ৮ কর্মঘণ্টার অতিরিক্ত ডিউটির জন্য ওভারটাইম ভাতা এবং সরকারি ছুটির দিনে ডিউটির জন্য ভাতার ব্যবস্থা। (৪) চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ‘জঙ্গল সলিমপুর’ এলাকায় পুলিশ ও র্যাবের দুটি প্রশিক্ষণকেন্দ্র তৈরির ব্যবস্থা গ্রহণ। (৫)৷ আলাদা স্কুল, পুলিশ হাসপাতাল তৈরি, পুলিশের পরিবেশ ইউনিট গঠন, নিয়মিত পদোন্নতি ও পদায়নের দাবি।
প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে দাবিসমূহ শোনেন তবে পে - স্কেলের ব্যপারে তিনি কোন মন্তব্য করেন নি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও উপস্থিতি ছিলেন।
গত রবিবার থেকে পুলিশ সপ্তাহ -২০২৬ শুরু হয়েছে চলবে ১৩ই মে পর্যন্ত। এবারের প্রতিপাদ্য বিষয় আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ"।
মতামত দিন